গ্রিন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ফল উৎসব

০৬ জুলাই ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৮:১৩ AM
ফল উৎসবে অতিথিরা

ফল উৎসবে অতিথিরা © সৌজন্যে প্রাপ্ত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ২০২৫’। মঙ্গলবার (২ জুলাই) দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজনে প্রদর্শিত হয় ৩৫ প্রজাতির দেশীয় ফল, যা শুধুমাত্র পুষ্টিগুণেই নয়—সামাজিক, পরিবেশগত ও সাংস্কৃতিক গুরুত্বেও নজর কেড়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জুর রহমান, গ্রিন বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ তারেক আজিজ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা।

আমন্ত্রিত অতিথিরা ফল প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্রদর্শিত ফলের বৈচিত্র্য ও উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তাদের উপস্থিতি ও উৎসাহ অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ফল খাওয়ার অভ্যাস সুস্থ জীবনযাপনের অন্যতম চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন ও উদ্দেশ্যপূর্ণ জীবন গঠনের আহ্বান জানান এবং এ ধরনের একটি অর্থবহ আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানান।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ তার ব্যক্তিগত স্মৃতিচারণার মাধ্যমে ফলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং এই ভিন্নধর্মী আয়োজনের জন্য বিভাগকে কৃতজ্ঞতা জানান। কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জুর রহমান গ্রীষ্মকালে ফল খাওয়ার উপকারিতা তুলে ধরেন এবং প্রদর্শিত ফলের বৈচিত্র্যের প্রশংসা করেন।

ডিন জনাব মোহাম্মদ তারেক আজিজ বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক। জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন (জেএমসি) বিভাগের চেয়ারম্যান ড. হাবিব মোহাম্মদ আলী ফলের গাছ বেশি করে লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ফলের বর্জ্য দিয়ে পরিবেশবান্ধব সার তৈরির পরামর্শ দেন।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আবুল হোসাইন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, এই ফল উৎসব প্রকৃতির দানকে সম্মান জানিয়ে সকলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করেছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা একসঙ্গে বিভিন্ন প্রজাতির ফল উপভোগ করেন এবং উৎসবটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬