শিক্ষা, নীতি ও অনুপ্রেরণার বার্তায় নবীনদের বরণ করল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

১৭ জুন ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০১:০০ PM
শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান © সংগৃহীত

নানান আয়োজনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০২৫ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আফতাবনগরে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়টিতে এ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেবার পাশাপাশি তাঁদের বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলি, অ্যাকাডেমিক কাঠামো, আচরণবিধি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজ বিষয় উপযোগী করে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। 

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষতার এ সময়কে গুরুত্বদিয়ে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। একইসাথে যে কোন সংকটে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

নবীণ বরন অনুষ্ঠানে নতুনমাত্রা যোগ করে ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ কর্তৃক আয়োজিত আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ২২টি ক্লাব তাঁদের স্টল স্থাপন করে নিজেদের কার্যক্রম নতুন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে এবং তাঁদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬