নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে কৌশিক-রিফাত

১৬ জুন ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২৩ AM
তৌফিক আরেফিন কৌশিক ও রাইসুল ইসলাম রিফাত

তৌফিক আরেফিন কৌশিক ও রাইসুল ইসলাম রিফাত © টিডিসি সম্পাদিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের (এনএসইউএপিসি) নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ইউনিভার্সিটির ক্যাম্পাসে বার্ষিক সাধারণ সভা বা এজিএমের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। 

এতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌফিক আরেফিন কৌশিক। নতুন কমিটিতে সংগঠনটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের রাইসুল ইসলাম রিফাত। 

পূর্ণাঙ্গ কমিটিতে ইয়াসিন রহমান ইফতি, আসাদ বিন ইমরান, ভাইস প্রেসিডেন্ট (ইন্টারনাল); রিফাত হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ সেক্রেটারি; মুশফিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি; ইশরাত জাহান ইশিতা, হেড অফ অপারেশনস; শাহরিয়ার জামান, হেড অফ লজিস্টিকস অ্যান্ড ইভেন্ট; এবং সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন হাসান শাহরিয়ার সজিব। 

জানা গেছে, নতুন কমিটি মেয়াদ হবে এক বছর। এবং এই সময়ে এনএসইউএপিসি আরও বড় পরিসরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফটোগ্রাফি, ভিজ্যুয়াল আর্ট ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছ সংগঠনটির নতুন নেতৃত্ব। ক্লাবটি আগামীতে তরুণদের সম্পৃক্ত করে সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া সকলকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করা প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। 

গত বছর এনএসইউএপিসি আয়োজন করেছিল ১৩ তম আন্তঃবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এক্সিবিশন। যেখানে অংশগ্রহণ করেন বিশ্বের ৫০টি দেশের ৪৫০ জন ফটোগ্রাফার। এ অর্জন ফটোগ্রাফি অঙ্গনে ক্লাবটির সুনাম ও অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। সৃজনশীলতা ও নান্দনিকতার চর্চা আরও ছড়িয়ে দিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাসহ আন্তর্জাতিক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করছে সংগঠনটির দায়িত্বপ্রাপ্তরা। 

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9