নর্থ সাউথ ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান শুরু

১৭ মে ২০২৫, ১১:২১ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বরণ অনুষ্ঠান

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

দেশের অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার (১৭ মে) বেলা ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়টির এনএসইউ প্লাজায় নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। পরে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলা, অর্জন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. আহমেদ তাজমিন।

গ্রীষ্মকালীন সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলভুক্ত ১৯টি বিভাগে শিক্ষার্থী স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাস্থান অর্জনকারী বেশ কয়েকজন শিক্ষার্থীকে টিউশন ফির উপর ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনাজির আহমেদ, রেহানা রহমান ও আজিজ আল কায়সার প্রমুখ।

এছাড়া সিনিয়র শিক্ষক, শিক্ষার্থী, বিভাগীয় প্রধান, ডিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অভিভাবকগণ উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9