নর্থ সাউথ ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

১৭ মে ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির নবীনবরণ

নর্থ সাউথ ইউনিভার্সিটির নবীনবরণ © টিডিসি ফটো

দেশের অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়টির এনএসইউপ্লাজায় নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। পরে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলা, অর্জন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. আহমেদ তাজমিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।

গ্রীষ্মকালীন সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলভুক্ত (অনুষদ) ১৯টি বিভাগে ৩ হাজার ২১৫ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাস্থান অর্জনকারী ৭৫ জন শিক্ষার্থীকে টিউশন ফির উপর ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

এ সময় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা এমন এক সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছো, যখন বিশ্বজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ নানা নতুন প্রযুক্তি দারুণ সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে প্রচলিত শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। গুগল, মাইক্রোসফটের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো আর ডিগ্রিকে বাধ্যতামূলক মনে করে না। ডিগ্রি থাকা ভালো, তবে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষতা এবং আজীবন শেখার মানসিকতা। তাই কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করতে হবে।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবদান রেখে চলেছে, যা আন্তর্জাতিক টিএইচই ও কিউএস  র‍্যাংকিংয়ে স্বীকৃতি পেয়েছে। আমরা শুধু অ্যাকাডেমিক উৎকর্ষতার দিকে নয়, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশেও গুরুত্ব দিই। আমাদের ৩০টিরও বেশি সক্রিয় স্টুডেন্ট ক্লাব রয়েছে। আমাদের লক্ষ্য কেবল গ্র্যাজুয়েট তৈরি করা নয়; বরং নৈতিক, আন্তরিক ও সামাজিকভাবে দায়িত্বশীল মানুষ তৈরি করা। আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব এনএসইউ’র নিয়ম ও নির্দেশিকা অনুসরণ করতে, যা তোমাদের সমাজের মূল্যবান সদস্যে পরিণত করতে সাহায্য করবে।’

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনাজির আহমেদ, রেহানা রহমান ও আজিজ আল কায়সার প্রমুখ।

এ ছাড়া সিনিয়র শিক্ষক, শিক্ষার্থী, বিভাগীয় প্রধান, ডিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9