বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি

সিএসই বিভাগের নবীন—প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও বরণ

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৮ PM
বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা

বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে ২৪ তম ব্যাচের (আমচক-২৪, আমরা মানবতার চর্চা করি) বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, নতুনের আগমন ও পুরাতনের বিদায় এটি একটি চিরাচরিত নিয়ম। কিন্তু এরই মাঝে সম্পর্কের যে বন্ধন সৃষ্টি হয় তা অতুলনীয়। বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির যে প্রতিযোগিতা তা তোমাদের কঠোর অধ্যাবসায় ও সৃজনশীলতার মাধ্যমে অর্জন করতে হবে। তোমরা যারা আজ এখান থেকে স্নাতক শেষ করেছ তারা উচ্চতর শিক্ষা গ্রহণে অথবা কর্মজীবনে নিজেদের নিয়োজিত করবে। আমি আশা করছি, সকলে স্ব-স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এডভাইজার প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ ন ম ইউসুফ চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন— কেডিএস গ্রুপের অটোমেশন সিস্টেমের ডেপুটি ম্যানেজার ভাস্কর চৌধুরী, পিএইচপি ফ্যামেলীর আইটি বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার এটিএম লুৎফুল হক।
বক্তব্য রাখেন, সিএসই এলামনাই এসোসিয়েশনের জিএস নোটন প্রসাদ ঘোষ, এলাইড কম্পিউটার সিস্টেম (এসিএস) এর ভিপি আরিফুল ইসলাম সজীব, সিএসই এলামনাই এসোসিয়েশনের সদস্য ও কেডিএস টেক্সটাইলের আইটি ইনচার্জ সৌরভ বড়ুয়া, বিদায়ী ছাত্র পিয়াস বড়ুয়াসহ আরো অনেকে।

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শাস্তি, প্রশাসনে…
  • ২৯ এপ্রিল ২০২৬