গ্রিন ইউনিভার্সিটিতে ৮ দিনব্যাপী ভর্তি উৎসব শুরু

০৫ মে ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৮ PM
গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা

গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা © সৌজন্যে প্রাপ্ত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ৮ দিনব্যাপী ভর্তি উৎসব শুরু হয়েছে। ৩ মে থেকে শুরু হওয়া উৎসব আগামী ১০ মে পর্যন্ত চলবে। এ সময়ে নিয়মিত ওয়েভারের পাশাপাশি বেশ কয়েকটি ক্যাটাগরিতে অতিরিক্ত ওয়েভার পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর মধ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ওয়েভার। এছাড়াও প্রোগ্রামভেদে রয়েছে ৫৮ হাজার টাকা পর্যন্ত বাড়তি ওয়েভার। নারী শিক্ষার্থী কিংবা গ্রুপভিত্তিক (৩ জন) ভর্তি হলেও সর্বোচ্চ ২৮ টাকা পর্যন্ত টিউশন ফি ওয়েভার সুবিধা পাবেন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা। 

ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগামগুলোর মধ্যে রয়েছে- সিএসই, ইইই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এআই অ্যান্ড ডাটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, ইংরেজি এবং জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন। ভর্তির জন্য শিক্ষার্থীরা ইউনিভার্সিটির পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাস বা শেওড়াপাড়াস্থ সিটি ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

বর্তমানে ঢাকার সন্নিকটে পূর্বাচল আমেরিকান সিটির নান্দনিক পরিবেশে গ্রিন ইউনিভার্সিটির পাঠদান চলছে। রয়েছে হোস্টেল সুবিধা, ইনডোর গেমসসহ অন্যান্য সুযোগ-সুবিধা। ছাত্র-শিক্ষক বিনিময় এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ ছাড়াও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে। আরও বিস্তারিত জানতে কিংবা ভর্তির জন্য যোগাযোগ করা যাবে- ০১৩২৪৭১৩৫০২, ০১৩২৪৭১৩৫০৩-০৪, ০১৩২৪৭১৩৫০৮ নাম্বারে।

রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, ভুক্তভোগীদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধেও কমছে না রক্তচাপ? বদলে ফেলুন এই ৩ অভ্যাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9