অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা

২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৯ PM
ইউআইইউ

ইউআইইউ © ফাইল ফটো

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির ভেরিফায়েড ফেসবুকে পেজে এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।

বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বার্তায় আরও বলা হয়, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের যে কোনো অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথভাবে পুনরায় কার্যক্রম শুরু হবে।

ইউআইইউ কর্তৃপক্ষ আগামী নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে এ বার্তায় জানানো হয়েছে।

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
  • ০১ আগস্ট ২০২৬
১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬