বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
সেমিনার

সেমিনার © সংগৃহীত

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘দ্য ফিউচার অফ বুকস এন্ড পাবলিশিং ইন দ্য আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এ আই) ল্যান্ডস্কেপ’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস এন্ড সোস্যাল সায়েন্সের ডিন ড. ফারজানা আক্তার। সেমিনারে সভাপতিত্ব করেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. দিলারা বেগম।  

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম সোহেল বই পড়ার উপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন। মাহরুখ মহিউদ্দিন তার বক্তব্যে বিভিন্ন প্রজন্মের মানুষের সাথে এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মধ্যে বই কীভাবে সেতুবন্ধন গড়ে তোলে সেটা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. দিলারা বেগম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্য পেশাজীবিগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, যে ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে।

জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬