অস্বস্তি নিয়েই চা বিরতিতে বাংলাদেশ

১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ PM
দক্ষিণ আফ্রিকা দল

দক্ষিণ আফ্রিকা দল © সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের বড় পুঁজি গড়ার পর বল হাতেও দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে শুরুতে এইডেন মার্করামকে ফিরিয়ে দিলেও দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট নিতে পারেনি টাইগাররা। মার্কেস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার অবিচ্ছিন্ন শতরানের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা।

৪০০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই মেডেন পান তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম। ৮ বলে ৪ রান করেন প্রোটিয়া ওপেনার। তবে তাসকিনের নো বলের কারণে শুরুতেই বেঁচে যান জুবায়ের হামজা।

এরপর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে অ্যাকারম্যান ও হামজা মিলে গড়ে তোলেন ১২৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এর মধ্যে অর্ধশতক পেরিয়ে যাওয়া অ্যাকারম্যান ১১ চারে ৬৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ৮ চারে ৪৮ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন হামজা।

দ্বিতীয় সেশনে হামজাকে দুইবার এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার সুযোগ তৈরি করলেও রিভিউ নিয়ে সফল হতে পারেনি বাংলাদেশ। হাসান মাহমুদের একই ওভারে নেওয়া দুটি রিভিউই শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভারে ১ উইকেটে ১২৯ রান। প্রথম ইনিংসে এখনও ২৭১ রানে পিছিয়ে স্বাগতিকরা।

এর আগে, ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের দুর্দান্ত ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪০০ রান সংগ্রহ করে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা ৫টি ও প্যাটারসন ৪টি উইকেট নেন।

আলোচনার কথা থাকলেও এজেন্ডা থেকে ‘উধাও’ গার্মেন্টস ইস্যু!
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্বস্তি নিয়েই চা বিরতিতে বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পাল্টা চ্য…
  • ১৬ নভেম্বর ২০২৬
জেনেশুনেই প্রাথমিকের শিক্ষক হয়েছি, বেতন-গ্রেড নিয়ে আফসোস কর…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতিসংঘ মিশনে দায়িত্ব বণ্টন নিয়ে টানাপোড়েন, বিব্রত সরকার
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার কম্পিউটার …
  • ১৬ নভেম্বর ২০২৬