শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

২২ এপ্রিল ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
আইএসইউতে শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা

আইএসইউতে শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদ্বারিত্ব বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা। সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আইএসইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

‘ট্রেনিং ওয়ার্কশপ অন ব্যাক অ্যাক্রিডিটেশন ফর একাডেমিক প্রোগ্রাম’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা তাদের এডুকেশনাল ও প্রফেশনাল দক্ষতা আরো বৃদ্ধি করতে পারবেন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (ব্যাক) স্ট্যান্ডার্ডগুলো জানতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ব্যাক) এর ওবিই এর আলোকে পাঠ্যক্রম প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইএসইউ কাজ করে যাচ্ছে। 

তিনি আরো বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের।

ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9