পারভেজ হত্যা: প্রাইমএশিয়া শিক্ষার্থীদের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

২২ এপ্রিল ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজধানীতে নৃশংসভাবে খুন হওয়া প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী তিন দিনের নিম্নলিখিত ঘোষিত কর্মসূচি ঘোষণা করে বর্তমান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৬টা ৩০ মিনিটে মোমবাতি প্রজ্বালন ও বিক্ষোভ মিছিল। এরপর ২৫ এপ্রিল (শুক্রবার) বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। শেষ দিন ২৭ এপ্রিল (রবিবার) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

এই নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পেটে হাত চেপে ধরে একটি চেয়ারে বসে আছেন পারভেজ। তার আশপাশে কয়েকজন উদ্বিগ্ন সহপাঠী তাকে সাড়া দেওয়ার চেষ্টা করছেন।ঘটনার পর পারভেজকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১২টায় জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, ছাত্রদল এবং তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি, নিহতের ভাই এবং প্রাইমএশিয়ার কয়েকজন শিক্ষকও।

জানাজার সময় নিহত পারভেজের ভাই কান্নায় ভেঙে পড়েন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সামনে। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9