ইস্টার্ন ইউনিভার্সিটিতে তারুণ্যের উৎসব ও বর্ষবরণ- ১৪৩২ উদযাপন

২১ এপ্রিল ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৬ PM
বর্ষবরণ উদযাপন

বর্ষবরণ উদযাপন © সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাজ সাজ রবে উদযাপিত হলো বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ও বর্ষবরণ- ১৪৩২’। রবিবার (২০ এপ্রিল) বৈশাখের রঙিন আবহে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। এদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো পরিবেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. শামসুল হুদা। তিনি বলেন, ‘বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে আগামীর পথে এগিয়ে যাওয়াই তোমাদের দায়িত্ব। জাতির উন্নয়নে তোমাদের সৃজনশীলতা ও মেধাই হবে মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি বিগত জুলাই বিল্পবের অবদানের প্রশংসা করেন এবং জাতিকে ভবিষ্যতে সমৃদ্ধ রাখতে তাদের সামগ্রিক সহযোগিতা কামনা করেন।’ এছাড়া তিনি দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে এ উৎসব উদযাপনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান তারুণ্যের শক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে এ উৎসব তোমাদের মধ্যে দেশপ্রেম ও সম্প্রীতির বীজ বপন করুক।’

প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয়ই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে।’

ইস্টার্ন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে এই উৎসবে ছিল বৈচিত্র্যময় আয়োজন-বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশ মব, নাগরদোলা, দোলনা ও বাহারি স্টল 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ হাবিব আনোয়ার পাশা ও কালচারাল ক্লাবের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফাহাদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার সার্ভিসেসের উপ-পরিচালক কেএম মনিরুল ইসলাম।

ইস্টার্ন ইউনিভার্সিটি তারুণ্যের উদ্দীপনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উৎসব তারুণ্যের প্রাণশক্তি ও সংহতিরই প্রতীক হয়ে থাকল।

কৃষি ও অর্থনীতিতে খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সমাজকল্য…
  • ১৪ মার্চ ২০২৬
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন…
  • ১৪ মার্চ ২০২৬
সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081