মানারাত ইউনিভার্সিটিতে ‘ড্রাগ ডিসকভারি ও মলিকুলার বায়োলজি’ শীর্ষক সেমিনার

২১ এপ্রিল ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৬ PM
প্রধান আলোচক প্রখ্যাত গবেষক প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাব

প্রধান আলোচক প্রখ্যাত গবেষক প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাব © টিডিসি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র উদ্যোগে “ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট - মলিকুলার বায়োলজি পার্সপেক্টিভ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি'র অন্যতম স্টান্ডিং কমিটি কমসটেক-এর প্রখ্যাত গবেষক প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাব। 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. উমার আলী।

ফার্মেসি বিভাগের শিক্ষক রেশমা খাতুনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মুনিরা আহসান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রফেসর ড. শামসুন্নাহার খান। 

সেমিনারে বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় আনবিক জীববিজ্ঞানের ওপর ভিত্তি করে নতুন নতুন ওষুধ আবিষ্কার, উন্নয়ন, গবেষণা, রাসায়নিক বিশ্লেষণ, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন। 

এ সময় প্রধান অতিথি প্রফেসর ড. মো. মোজাম্মেল হক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও গবেষণাকর্মের উন্নয়নে প্রধান আলোচক প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাবের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাব সেমিনার আতন্ত্রণ জানানোর জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও গবেষণাকর্মের উন্নয়নে তার যে কোন ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

সেমিনার শেষে প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাবকে ক্রেস্ট প্রদান করেন।

বিএনপির দুর্দিনের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫ তম ম…
  • ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
  • ১৫ মার্চ ২০২৬
শিক্ষামন্ত্রীর বক্তব্যে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের পরিবারে…
  • ১৫ মার্চ ২০২৬
মা হারালেন ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ
  • ১৫ মার্চ ২০২৬
দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ১৫ মার্চ ২০২৬
৮২৭ মিলিয়ন ডলারের জরুরি সামরিক তহবিল অনুমোদন দিল ইসরায়েল
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence