বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মগবাজার ওয়ারলেস গ্রীনওয়ে এলাকার নিজ বাসা থেকে মৌমিতা পাল (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে।  পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ।

জানা গেছে, নিহত মৌমিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া গ্রামের ইন্দ্রজিত পালের মেয়ে। বর্তমানে মগবাজার এলাকায় থাকতেন। মৌমিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন  তার স্বজনেরা। 

নিহত মৌমিতার ছোট বোন মৃদুলা পাল বলেন, আমাদের মা অনেক আগেইই মারা গেছেন। ঢাকায় বাবার সাথে মগবাজারের বাসায় আমরা দুইবোন থাকি। বাবা চায়না থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ব্যবসা করেন। গত ১৪ এপ্রিল ব্যবসায়িক কাজে বাবা চায়না গিয়েছেন। তখন থেকে আমরা দুই বোনই বাসায় থাকতাম। আমার দিদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষার ওপর পড়াশোনা করতেন। চট্টগ্রামের একটি ছেলের সাথে আমার দিদির প্রেমের সম্পর্ক ছিল। গত ২-৩ দিন যাবত ওই ছেলের সাথে দিদির সম্পর্ক ভালো যাচ্ছিল না। 

তিনি আরও বলেন, দিদি প্রায় সময়ই আনমনা হয়ে থাকতেন। গতরাতে রাতে খাবারের জন্য দিদিকে অনেক ডাকাডাকি করেও দিদি তার রুমের দরজা খোলেননি। পরে বিষয়টি আমাদের বাবার ম্যানেজার মেহেদী হাসানকে জানাই। তিনি ধানমন্ডির বাসা থেকে আমাদের বাসায় এসে দিদিকে অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা দেখি দিদি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক জানান আমার দিদি আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, মৌমিতা পালের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল রাতে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার ওপর কোর্স করেছেন। 

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9