স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আনন্দ শোভাযাত্রা ১৪৩২

১৪ এপ্রিল ২০২৫, ০২:২২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আনন্দ শোভাযাত্রা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আনন্দ শোভাযাত্রা © সৌজন্য ছবি

‘উৎসবে আনন্দে রচি মানবিক পৃথিবীর গান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আনন্দ শোভাযাত্রা, দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

আজ সোমবার (১৪ এপ্রিল, ১ বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ) স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সকাল সাড়ে ৮টায় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা।

এরপর সকাল ৯টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শুরু হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা। এই আনন্দ শোভাযাত্রাটি স্টামফোর্ড ইউনিভার্সিটির বাস্কেটবল গ্রাউন্ড খেকে শুরু হয়ে পুরো ক্যাম্পস প্রদক্ষিণ করে বাস্কেটবল গ্রাউন্ডে এরস শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান বৈশাখী মেলার স্টল উদ্বোধন করেন এবং মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুর ১টায় শেষ হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি আয়োজিত বাংলা বর্ষবরণ উৎসব- ১৪৩২।

ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬