আইইউবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড

১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৫ AM
ড্যানিয়েল ডব্লিউ লুন্ড

ড্যানিয়েল ডব্লিউ লুন্ড © টিডিসি ফটো

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। রবিবার (১৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আইইউবিতে যোগদানের আগে তিনি উজবেকিস্তানের তাশখন্দে ব্রিটিশ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ও এক্সিকিউটিভ এডুকেশন বিভাগের প্রতিষ্ঠাতা ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. লুন্ড এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ প্যাসিফিক অঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। তিনি বর্তমানে জন্স হপকিন্স ইউনিভার্সিটিতে শিক্ষাক্ষেত্রে উদ্যোক্তা ও নেতৃত্ব বিষয়ে ডক্টর অফ এডুকেশন (এডডি) ডিগ্রি সম্পন্ন করছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও বৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি, কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির শুলিক স্কুল অব বিজনেস থেকে এমবিএ এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে দর্শন ও ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি, তিনি ডিউক ইউনিভার্সিটির ফুকোয়া স্কুল অব বিজনেস, হার্ভার্ড বিজনেস স্কুল এবং এমআইটির স্লোন স্কুল অফ ম্যানেসজমেন্ট থেকে শিক্ষাদান ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

উচ্চশিক্ষায় নেতৃত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ব্যবস্থাপনা, প্রবাসী শিক্ষকদের অভিযোজন ও মানবসম্পদ কৌশল নিয়ে গবেষণায় তাঁর আগ্রহ রয়েছে। তিনি বেশকিছু আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নিয়েছেন, প্রকাশনায় অধ্যায় লিখেছেন এবং পিয়ার-রিভিউড জার্নালে নিয়মিতভাবে প্রবন্ধ প্রকাশ করেছেন। ড. লুন্ড এমআইটির স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের আন্তর্জাতিক ফেলো এবং অ্যাকাডেমি অব ম্যানেজমেন্টের একজন সদস্য।

ট্যাগ: আইইউবি
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9