সাউথইস্ট ইউনিভার্সিটিতে শ্রদ্ধায় গৌরবে স্বাধীনতা দিবস

১০ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা © সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাউথইস্ট ইউনিভার্সিটি ‘শ্রদ্ধায় গৌরবে স্বাধীনতা দিবস’ শিরোনামে বিশেষ আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের শহিদ ইমতিয়াজ হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। মূল আলোচনা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। বক্তব্য দেন রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।

অতিথিরা মহান স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝে দেশের উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করে যাওয়ার পরামর্শ দেন তারা।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. ফারহানা মেহতাব হেলাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে ডিনরা, বিভাগীয় প্রধানরা, শিক্ষকরা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

যশোরের ঝিকরগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ
  • ০১ আগস্ট ২০২৬
চুক্তির আগে নতুন মোড়, ভোজিনিয়াকে চায় মরক্কোর ক্লাব
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬