নর্থ সাউথে ইয়র্ক ইউনিভার্সিটির সহযোগিতায় অর্থনৈতিক বিশ্ব সম্পর্কিত সেশন অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৫, ০১:১০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৫ PM
নর্থ সাউথে অর্থনৈতিক বিশ্ব সম্পর্কিত সেশন অনুষ্ঠিত

নর্থ সাউথে অর্থনৈতিক বিশ্ব সম্পর্কিত সেশন অনুষ্ঠিত © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স ‘আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ইকোনমিক ওয়ার্ল্ড: বিসনেস, সোসাইটি, এন্ড ইওর লাইফ এট ইয়র্ক ইউনিভার্সিটি’ শীর্ষক সেশনের আয়োজন করে। এনএসইউ ক্যাম্পাসে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির সহযোগিতায় সেশনটি অনুষ্ঠিত হয়। আয়োজিত এই সেশনের মূল লক্ষ্য ছিল বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আন্তঃশাস্ত্রীয় গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার অভিজ্ঞতা সমৃদ্ধ করা।

ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড প্রফেশনাল স্টাডিজের অধ্যাপক ও ডিন ড. জন জাস্টিন ম্যাকমার্ট্রি এই সেশনের মূল বক্তা ছিলেন। তিনি ব্যবসা, সমাজ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতার মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করেন। এছাড়াও, তিনি আন্তঃদেশীয় অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং কীভাবে ইয়র্ক ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম বাস্তবিক জ্ঞান ও বাস্তব জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে, সে সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা ভাগ করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ  দিয়ে বলেন, ‘যদি তুমি এমন কিছু করতে পারো যা অন্যরা পারে না, তবে তুমি এর থেকে সর্বোচ্চ লাভ পেতে পারবে।’ ইন্টারঅ্যাকটিভ এই সেশনে শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।

সেশনের আগে, ড. জন জাস্টিন ম্যাকমার্টি ইয়র্ক ইউনিভার্সিটির আঞ্চলিক নিয়োগ ব্যবস্থাপক (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া) মিস সুচিতা এফ হুসাইনের সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, ডিন এবং গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে এক বৈঠকে অংশ নেন। আলোচনায় এনএসইউ ও ইয়র্ক ইউনিভার্সিটির মধ্যে সম্ভাব্য যৌথ উদ্যোগের বিষয়ে আলোকপাত করা হয়, যা একাডেমিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বিনিময়ের সুযোগ বৃদ্ধি করবে।

 

ওজন কমাতে প্রত্যেকদিন সকালে পান করুন এই ৫টি পানীয়
  • ০১ আগস্ট ২০২৬
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬