নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ও সাংবাদিকতা নিয়ে আলোচনা সভা

১০ এপ্রিল ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৫ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি (পিএসএস) বিভাগ ‘হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিজম: আন্ডারস্ট্যান্ডিং প্রেস ফ্রিডম অ্যান্ড মিডিয়া অ্যাডভোকেসি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনএসইউর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. হারিছুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন, মানবাধিকার ও সংবাদপত্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বোঝার গুরুত্ব রয়েছে। কারণ উভয়ই একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য।

এএফপির ঢাকা ব্যুরো চিফ শেখ সাবিহা আলম বলেন, মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে বা কথা বলতে গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মানবাধিকারের বিষয়ে পক্ষপাতহীন সাংবাদিকতা আমরা খুব কমই দেখি। রাষ্ট্রের উচিত সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা।

এরপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম হচ্ছে ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার একটি মূল স্তম্ভ। এটি গণতান্ত্রিক নীতিমালা বজায় রাখতে সহায়তা করে।

এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম বলেন, সাংবাদিকতা যাতে মুক্তভাবে বিকশিত হতে পারে, সেজন্য এমন পরিবেশ সৃষ্টি করা জরুরি, যেখানে সাংবাদিকরা কোনো ভয় ছাড়াই কাজ করতে পারবেন।

এনএসইউর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের বলেন, এই অনুষ্ঠানটি সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব ও এটি কীভাবে মানবাধিকারকে প্রভাবিত করে, তা স্পষ্ট করেছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসিজে বিভাগের সহকারী অধ্যাপক ড. এস.এম. রেজওয়ান উল আলম।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9