ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের বিক্ষোভ 

০৮ এপ্রিল ২০২৫, ০১:৩৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি ফটো

গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা।  

সোমবার (৭ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয়ে র‌্যালি বের করে। র‌্যালিটি বিইউএইচএস হতে দারুস সালাম রোড ও টেকনিক্যাল মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে এসে র‌্যালি শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উক্ত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে র‌্যালিতে অংশ গ্রহণ করে। 

এসময় শিক্ষার্থীরা ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রম দা রিভার টু দা সি’ লেখা ব্যানার বহন করে এবং ‘চিলড্রেন ডাই, ক্যান ইউ হিয়ার? জাসটিস নাউ, মেইক ইট ক্লিয়ার’ ও ‘স্টপ জেনোসাইড ইন গাজা’- সহ বিভিন্ন লিখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেয়। র‌্যালি শেষে ক্যাম্পাসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের এ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. প্রদীপ কুমার সেন গুপ্ত, অকুপেশনাল এন্ড এনভাইরনমেন্টাল হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ হাসান ফারুকী, এপিডেমিয়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মজিবুর রহমান ও প্রক্টর ডা. নাসরীন নাহার সমাবেশে বক্তব্য রাখেন। 

বক্তারা গাজায় ইসরাইলী দখলদার বাহিনীর পাশবিক হত্যাকাণ্ড, নির্যাতন ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। তারা নিরীহ ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। 

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9