ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

০৭ এপ্রিল ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ © সংগৃহীত

ফিলিস্তিনে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ সোমবার (৭ এপ্রিল) এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা হাতে পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন। সমাবেশে বক্তারা বলেন, গাজায় যে নৃশংসতা চলছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।

সমাবেশে বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব সাদিক ইকবাল, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তরিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, আইন বিভাগের প্রভাষক রেজাউল আলিম এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া। জিহাদ ঘোষনা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে এই বিক্ষোভ। 

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ফিলিস্তিনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9