ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
গাজায় গণহত্যার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। মিছিলটি গুলশান-১ চত্বর ঘুরে আবারও ক্যাম্পাসে ফিরে সমাবেশে মিলিত হয়।

ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের ডাকা এ কর্মসূচিতে যোগ দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মুসলিম বিশ্বকে এক হয়ে এ আগ্রাসনের জবাব দিতে হবে। একই সঙ্গে তারা মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্ব পরাশক্তি দেশগুলোর নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। দ্রুত যুদ্ধ ও হত্যাযজ্ঞ বন্ধ করে ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান তারা।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9