ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

০৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৩ PM
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টার পর থেকে বাড্ডা ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় নানান প্ল্যাকার্ডে ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।

তারা বলেন, আমেরিকার মত যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই সুযোগ পাচ্ছে ইসরায়েল। অনতিবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এই গণহত্যার প্রতিবাদের আহ্বান করেন শিক্ষার্থীরা। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।

কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬