সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ইফতার-ঈদ বস্ত্র বিতরণ এনএসইউ সোশ্যাল ক্লাবের

২৭ মার্চ ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ © টিডিসি সম্পাদিত

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব। বুধবার (২৬ মার্চ) মিরপুরের নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ উপহার সামগ্রী দেওয়া হয়। এদিন শিশুদের জন্য ইফতারের আয়োজনও করা হয়। 

জানা গেছে, ‘ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ-২০২৫’ শীর্ষক মানবিক কার্যক্রমের আয়োজন করে এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব। প্রায় ১৫০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর সঙ্গে ইফতার করেন ক্লাবটির সদস্যরা। এ সময় প্রত্যেক শিশুর হাতে ঈদের নতুন পোশাক ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

এ বিষয়ে এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি মৌরিন ইসলাম বলেন, ‘রমজান আমাদের একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে আমরা নিজেরাও আনন্দিত।’

ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মেজবাউল হাসান চৌধুরী বলেন, ‘রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার সেবার জন্য এক বিশেষ সুযোগ। শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।’

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে ক্লাবটি ভবিষ্যতেও মানবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যেন সমাজের প্রতিটি মানুষ উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারে।

যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?
  • ০১ আগস্ট ২০২৬