বিইউবিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩২ PM
ড. সলিমুল্লাহ খান

ড. সলিমুল্লাহ খান © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। মহান স্বাধীনতার ইতিহাস ও জাতীয় অর্জনসমূহের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতা অর্জন করিনি, বরং জাতীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সৃষ্টি করেছি।’ তিনি জাতীয় জীবনে সত্য ও অসত্যের পার্থক্য নিরূপণ এবং অসত্যকে ত্যাগ করার কথা বলেন। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় কাঠামোর সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন যা ইতিবাচক বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গি উন্নত দেশ গঠনে সহায়ক হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে যেন কেউ নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্যকে ব্যবহার করতে না পারে। মুক্তিযুদ্ধের যে আদর্শ ও লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল এবং যার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তা যেন বাস্তবায়িত হয়। সর্বোপরি দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। তিনি বলেন, আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং দেশের প্রতি দায়বদ্ধতা প্রকাশের দিন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সামশুল হুদা, এফসিএ তিনি বলেন, "আমাদের স্বাধীনতা আমাদের অহংকার। এর সঠিক মূল্যায়ন ও সংরক্ষণ আমাদের দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ও উপদেষ্টা, ছাত্র বিষয়ক কমিটি, অধ্যাপক মিঞা লুৎফার রহমান তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার মূল্যবোধ সঞ্চারিত করতে হবে। যাতে তারা জাতির ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা সংগ্রামের মহান যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের জানাই শ্রদ্ধা। আমাদের এই স্বাধীনতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিইউবিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তার জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিইউবিটির বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?
  • ০১ আগস্ট ২০২৬