এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM

© টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (২৬ মার্চ) এক আলোচনা সভার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বীরত্বগাথা ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, ‘স্বাধীনতা নিয়ে গত ১৫ বছর অনেক দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে, এখন সবাইকে একসাথে দেশ পুনর্গঠন করতে হবে। মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করে এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘স্বাধীনতা আমাদের সর্বোচ্চ অর্জন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশগঠনের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, পরিচালকগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের অংশ হিসেবে এনএসইউ’র পক্ষ থেকে একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

ট্যাগ: এনএসইউ
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্ব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকাতের টাকায় উন্নয়ন করেছে ডাকসু, দৃঢ় বিশ্বাস হামিমের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9