যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ডে ‘ইউআইইউ মার্স রোভার’

২৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫০ PM
‘ইউআইইউ মার্স রোভার’ দল

‘ইউআইইউ মার্স রোভার’ দল © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এ ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার’। আগামী মে মাসের ২৮ ও ৩১ তারিখ দুইদিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহতে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। 

মার্স সোসাইটি প্রতিবার ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

প্রতিযোগিতাটি ছিল তীব্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এ বছর ১১৪টি দল প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ৭৬টি দল এসএআর প্যাকেজ জমা দেয়। সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউয়ে (এসএআর) ১০০ এর মধ্যে ৯২.৫৩ নম্বর অর্জন করে “ইউআইইউ মার্স রোভার” দল ফাইনাল রাইন্ডের জন্য নির্বাচিত হয়। 

ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার পৃষ্ঠপোষকতায় দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক আবিদ হোসাইন।

প্রসঙ্গত, দলটি রোভার সহ তাদের উন্নত প্রযুক্তি মার্স রোভার সিস্টেম নিয়ে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর ফাইনাল রাউন্ডে ইউআইইউ ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9