আইএসইউ অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৩ মার্চ ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল

অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী মুহাম্মদ আবু নাজিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, নাসের ইকবালসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সদস্য। তাদের মাধ্যমেই গড়ে উঠবে আইএসইউ-এর গৌরবময় ভবিষ্যৎ। বক্তারা আরও বলেন, উচ্চশিক্ষায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আইএসইউ সবসময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।  

ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬