ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

১৩ মার্চ ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন © টিডিসি ফটো

দেশব্যাপী সন্ত্রাস, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আছিয়ার ধর্ষকের বিচার দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ বাংলায় ধর্ষকের কোন ঠাঁই হতে পারেনা। ভয় থেকে নারী ও শিশুদের নিরাপত্তা দিয়ে, অস্থির পরিবেশ থেকে পরিত্রাণ দিতে হবে। ফ্যাসিস্টের প্রেত্মাতারা এ ধরনের নিকৃষ্ট কাজের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করার ঘৃণা চক্রান্ত করছে। তাই সরকারকে এসব অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো- ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, ধর্ষণ মামলার তদন্ত ৭ দিনের মধ্যে এবং ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে ও সরকারকে পরিবারের দায়দায়িত্ব নিতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের এ আয়োজনে আইএসইউ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী পদযাত্রা করেন।

তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9