ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তরা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানববন্ধন

১০ মার্চ ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তরা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তরা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করছেন উত্তরা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা। এতে ধর্ষকের দ্রুত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জনসম্মুখে তাদের ফাঁসির দাবি করে। এছাড়াও ধর্ষণের নতুন আইন প্রণয়ন এবং দ্রুত তদন্ত প্রতিবেদন প্রদান করে তাদের শাস্তি  নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ করে।

সোমবার (১০ মার্চ) দুপুর দুই টার দিকে উত্তরা ইউনিভার্সিটির মূল ফটকের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে? আমি কে? আছিয়া! আছিয়া!, আছিয়ার কান্না আর না, আর না! আমার বোন ধর্ষিতা কেন? বিচার চাই, বিচার চাই!, ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই!, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না!’ নানা স্লোগান দেন। 

সমাবেশে বক্তারা বলেন, ‘ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। শুধু মাগুরায় নয়, ৫ আগস্টের পর থেকে সারা দেশেই ধর্ষণের ঘটনা আশংকাজনক হারে বেড়ে চলেছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।  আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে । তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না।

আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে নারীদের অংশগ্রহণের মাধ্যমে। আজ আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমাকে ব্যথিত করে যখন শুনতে হয় ৫, ৮ বছরের শিশু থেকে প্রাপ্ত বয়স্ক নারীদের রাস্তাঘাটে ধর্ষণের শিকার হতে হয়। আমি অন্তবর্তীকালীন সরকারকে বলব দ্রুত তাদের বিচারের আওতায় আনা। 

মানববন্ধনে অংশগ্রহণ করে উত্তরা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।

র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9