নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এনএসইউর শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

১০ মার্চ ২০২৫, ০১:০২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশ © সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী নারী, শিশুসহ সমাজের সকল শ্রেণীপেশার নারীর উপর সহিংস সংঘবন্ধ আক্রমণ এবং বিভিন্ন স্থানে নারীকে ক্রমাগত হেনস্থার বিরুদ্ধে রবিবার (১০ মার্চ) প্রতিবাদ সমাবেশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষক-শিক্ষার্থীরা। 

এসময় তারা বলেন, যে সাধারণ মৌলিক অধিকারের জন্য আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি, তার বাস্তবায়ন দেখতে চাই। লিঙ্গ, ধর্ম ভেদে প্রতিটি নাগরিক যেন নিরাপদ থাকবে ও স্বাধীন মত প্রকাশ করতে পারবে, এমন এক পথ আর প্রক্রিয়ার দিকে আমাদের যাওয়ার কথা ছিল যা গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার রাজনীতিকে শক্তিশালী করে। কিন্তু আমরা দেখছি সমাজে- রাষ্ট্রে যা ঘটছে, যা চলছে, তা জুলাই অভ্যুত্থানের রাজনীতিকে দুর্বল করছে। আমরা এই জনগোষ্ঠীর লড়াইকে এভাবে হারতে দিতে পারি না। তারা আরো বলেন, আন্দোলনে নারীর ভূমিকা থাকবে, কিন্তু আন্দোলন শেষে তাকে ক্ষমতাহীন করার রাজনীতি চলতে দিতে পারি না। ফলে জুলাইয়ের মতই আমাদের সকল অধিকারের প্রশ্নে জাগ্রত থাকতে হবে। আর সরকারকে দ্রুত একটা ভয়হীন স্বাধীন নিরাপদ মর্যাদার পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সুশাসন দৃশ্যমান। সকল রাষ্ট্র-সরকার-সমাজ কোথাও আমরা কর্তৃত্ববাদ দেখতে চাই না, ফ্যাসিবাদ দেখতে চাই না। 

এই সমাবেশ থেকে গত ৫ মাসে ঘটে যাওয়া সহিংস সংঘবদ্ধ আক্রমনের বিচার দাবি করে শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া, সরকারকে দ্রুত একটা ভয়হীন স্বাধীন নিরাপদ মর্যাদার পরিবেশ তৈরি করার তাগিদ দেন তারা।

কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9