আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত

০৮ মার্চ ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:০২ PM
মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫ এ শিক্ষক ও গবেষকদের স্বীকৃতি প্রদান

মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫ এ শিক্ষক ও গবেষকদের স্বীকৃতি প্রদান © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে ‘মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদান স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান। এছাড়া কোষাধ্যক্ষ ও মিয়ান রিসার্চ সেন্টারের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নার্গিস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.) সহ অন্যান্য শিক্ষক ও গবেষকগণ।

এ বছর মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠানে ১০৮ জন গবেষককে ৩৬৫টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০টি আইএসআই ইনডেক্স, ১৩৪টি স্কোপাস ইনডেক্স, ৫৭টি স্কোপাস কনফারেন্স ও ২৪টি আইইউবিএটি রিভিউ আর্টিকেলে প্রকাশিত হয়েছে। গবেষকদের ভবিষ্যতে আরও গবেষণা প্রকাশনায় উৎসাহিত করতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় ৪৫  লাখ টাকার সম্মাননা প্রদান করা হয়।

প্রসঙ্গত, আইইউবিএটি বরাবরের মতো গবেষণার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের সম্মাননা অনুষ্ঠান গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।  

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9