ডিআইউর নতুন উপাচার্য হলেন ড. জাহিদুল ইসলাম

০৬ মার্চ ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম © সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্তযুক্ত করা হয়েছে।

সেগুলো হলো

১. নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।

২. তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি পাবেন।

৩. উপাচার্য পদে তিনি সব দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মেনে কাজ করবেন।

এনএসসি সনদধারীদের ৭৩ শতাংশ কর্মে নিয়োজিত
  • ০১ আগস্ট ২০২৬
৩১ দফার রাষ্ট্র মেরামত: জাতীয় ঐক্য, মেধাভিত্তিক সমাজ ও নতু…
  • ০১ আগস্ট ২০২৬
পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়কে অব্যাহতি
  • ০১ আগস্ট ২০২৬
লিটনকে ঘিরে সুসংবাদ দিল বিসিবি
  • ০১ আগস্ট ২০২৬
আয়নাঘরে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: চীফ প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি, পদবঞ্চনা দূরের আহ্বান ক…
  • ০১ আগস্ট ২০২৬