সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ২৪ বছর

০৩ মার্চ ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি © ফাইল ফটো

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ২৪ বছরে পা দিচ্ছে। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৪ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাফল্যের ২৪ বছর উদযাপন করতে যাচ্ছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। এ উপলক্ষ্যে ৪ মার্চ (মঙ্গলবার) লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

আরো পড়ুন: উন্নয়ন প্রকল্পের প্রতিবেদন জমা দেয়নি ৮ বিশ্ববিদ্যালয়, অগ্রগতি নিয়ে ধোঁয়াশা

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বের করা হবে শোভাযাত্রা। সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন‍্য অনুরোধ করা হয়েছে।

স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের…
  • ০১ আগস্ট ২০২৬