স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের উদ্যোগে ‘আন্তর্জাতিক ছাত্র সম্মেলন’

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ PM
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি © সংগৃহীত

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া, ১৩টি অধিবেশনে গবেষণাভিত্তিক আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ও রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনলাইনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির সহকারী ডিন অধ্যাপক ড. তানিয়া হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। 

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা সভাপতিত্ব করেন এবং সেশন পরিচালনা করেন। এটি উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহ নাজ ফিরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. সায়মা আরজু  এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাল…
  • ০১ আগস্ট ২০২৬