মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে আইইউবিএটি

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করেছে। দেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, বোর্ড অব গভর্নসের সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিল হাসান চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

পরে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, "বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।"

এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নর্সের সদস্য, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, কলেজ ও বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, সমন্বয়ক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, স্টুডেন্ট অ্যাম্বাসেডর, বিভিন্ন সোসাইটির শিক্ষার্থীরা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সবাইকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬