ইউআইটিএসের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইউআইটিএস

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইউআইটিএস © টিডিসি

উনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) থেকে অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ’৫২-এর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় প্রভাত ফেরিতে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মো. তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস এবং জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

পরে বারিধারা ডিপ্লোমেটিক জোন-সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নানা অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে নোবিপ্রবির ১০…
  • ০১ আগস্ট ২০২৬
জাতীয়করণসহ ১০ দাবি শিক্ষক জোটের
  • ০১ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের ওপর স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড
  • ০১ আগস্ট ২০২৬
শাহপরীর দ্বীপে সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০১ আগস্ট ২০২৬
ইউটিএলের নেতৃত্বে ড. আতিয়ার-ড. যুবাইর ও ড. বিলাল
  • ০১ আগস্ট ২০২৬
গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—গোপালগঞ্জে এ…
  • ০১ আগস্ট ২০২৬