এবার শেখ হাসিনার নামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
বিশ্ববিদ্যালয়টির লোগো

বিশ্ববিদ্যালয়টির লোগো © সংগৃহীত

শেখ পরিবারের নামে থাকা ১৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পর এবার শেখ হাসিনার নামে থাকা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছি সরকার। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কিশোরগঞ্জের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি’র নাম পরিবর্তন করে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি নামকরণের অনুমোদন দেওয়া হয়েছে। 

এর আগে ১০৮ তম হিসেবে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন দেয় সরকার। তখন বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন পায়। 

এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এইচ বি এম ইকবাল। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ।

বাংলাদেশসহ ৫০ দেশের ওপর স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড
  • ০১ আগস্ট ২০২৬
শাহপরীর দ্বীপে সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০১ আগস্ট ২০২৬
ইউটিএলের নেতৃত্বে ড. আতিয়ার-ড. যুবাইর ও ড. বিলাল
  • ০১ আগস্ট ২০২৬
গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—গোপালগঞ্জে এ…
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিলেন মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদনের…
  • ০১ আগস্ট ২০২৬