বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের চিকিৎসার দাবি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (পুনাব) সংবাদ সম্মেলন

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (পুনাব) সংবাদ সম্মেলন © সৌজন্যেপ্রাপ্ত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং আহত শিক্ষার্থীদের সঠিক চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে প্রস্তাবনা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুনাবের সদস্য সচিব আসিফ রেজা ও প্রধান মুখপাত্র নাজমুল আহসান।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের মর্যাদা প্রদান করা হোক। আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের অনেকেই এখনও চিকিৎসাজনিত অবহেলায় ভুগছেন। এ ছাড়া আন্দোলন পরবর্তী সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আমরা সরকার, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।

আহত ও শহীদের সঠিক মূল্যায়নের জন্য পুনাবের পক্ষ থেকে যেসব প্রস্তাবনা দেওয়া হয়, সেগুলো হলো

১. ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠা : আহতদের সুচিকিৎসার জন্য দ্রুত একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করে বর্তমানে চিকিৎসাধীন সব আহতদের সেখানে স্থানান্তর করতে হবে।

২. শহীদদের আনুষ্ঠানিক স্বীকৃতি : প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

৩. সুষ্ঠু তদন্ত ও বিচার : খুনি, ফ্যাসিস্ট ও দমনমূলক হামলাকারীদের দ্রুতবিচার নিশ্চিত করতে হবে।

ইনচার্জ নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
নানা অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে নোবিপ্রবির ১০…
  • ০১ আগস্ট ২০২৬
জাতীয়করণসহ ১০ দাবি শিক্ষক জোটের
  • ০১ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের ওপর স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড
  • ০১ আগস্ট ২০২৬
শাহপরীর দ্বীপে সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০১ আগস্ট ২০২৬
ইউটিএলের নেতৃত্বে ড. আতিয়ার-ড. যুবাইর ও ড. বিলাল
  • ০১ আগস্ট ২০২৬