গ্রিন ইউনিভার্সিটির পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, স্পট ডেড একজন

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গীতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পিকনিকের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘স্পট ডেড’ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন মোটরসাইকেলের চালক। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের চেরাগ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শওকত হাসান (৪২)। তিনি টঙ্গী দত্তপাড়া ইসলামপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করা হবে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ। বিকেল ৫টার পর তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় বাসের চালককে আসামি করে মামলা হবে। মামলাটি দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, আজ সকালে শওকত মোটরসাইকেলে বিআরটি প্রকল্পের উড়ালসেতু দিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চেরাগ আলী কাদেরিয়া গেট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে গাজীপুরগামী গ্রিন ইউনিভার্সিটির পিকনিকের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শওকতের মৃত্যু হয়। বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ্রিন ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানতে চাইলে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের পিকনিকের একটি বাস দুর্ঘটনায় সম্মুখীন হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬