লিডিং ইউনিভার্সিটির ভিসি হলেন শাবিপ্রবির অধ্যাপক তাজ উদ্দিন 

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন

অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন © সংগৃহীত

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটির’ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে লিডিং ইউনিভার্সিটি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগ শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন ও এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লিডিং ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9