স্টামফোর্ডের বোর্ড অব ট্রাস্টিজের নবনির্বাচিত চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ 

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ড. ফারাহনাজ ফিরোজ

ড. ফারাহনাজ ফিরোজ © সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. ফারাহনাজ ফিরোজ। সাবেক চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের মৃত্যুর পর গত মাসে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি ২০১১ সাল থেকে বোর্ডের সদস্য।

ড. ফারাহনাজ ফিরোজ মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন, এই সময়ে তিনি দুবার শিক্ষাগত অর্জনের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন এবং নিউইয়র্ক স্টেট অনার সোসাইটিতে অন্তর্ভুক্ত হন। তিনি কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন থেকে বায়োমেডিকেল সায়েন্সে অনার্স ডিগ্রি অর্জন করেন। মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর এবং জাপানের নারার কিন্দাই বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে (অণুজীববিদ্যা এবং খাদ্য সুরক্ষায় বিশেষায়িত) পিএইচডি অর্জন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন শিক্ষাবিদ হিসেবে ফারাহনাজ ফিরোজ মাইক্রোবায়োলজি বিভাগে বিভিন্ন ক্লাস নেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েল ফেয়ারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফোরাম বা ক্লাব গঠন করেন, যাতে শিক্ষার্থীরা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে অংশ নিতে এবং সাংগঠনিক দক্ষতা অর্জন করতে পারেন। তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। তাঁর ২৫টি প্রকাশনা, ১টি বই প্রকাশিত এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বেশ কয়েকটি সম্মেলনে উপস্থাপিত হয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির একজন আজীবন সদস্য।

এ ছাড়া তিনি ২০১৬ সাল থেকে স্টামফোর্ড ফুডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেনি অ্যান্ড পিটারস প্যালিল্যান্ড নামক একটি ইনডোর খেলার মাঠের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। তিনি পেনি এবং পিটারের চরিত্রগুলোকে কেন্দ্র করে শিশুদের জন্য একটি বইও লিখেছেন। তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের স্থানীয় অধ্যায় ঢাকা হেরিটেজের স্থানীয় সভাপতি (২০২৫) নির্বাচিত হন। তিনি ইতিপূর্বে কোষাধ্যক্ষ (২০২৩) এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (২০২৪) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9