নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

গ্র্যাজুয়েটদের অ্যাকাডেমিক মাইলফলক অর্জনের স্বীকৃতিস্বরূপ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এ উদযাপিত হয়েছে দ্বিতীয় সমাবর্তন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি উদযাপন করে এনডিইউবির গ্রাজুয়েটবৃন্দ।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তোমরা যে জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছো তা তোমার ভবিষৎ সফলতার পাথেয় হয়ে থাকবে। গ্রাজুয়েট হওয়া মানে শুধু ডিগ্রি অর্জন করা নয়, বরং দেশের প্রতি নিজের দায়িত্বও কাঁধে নেওয়া। আমার বিশ্বাস, দেশের সংস্কারে তোমরা হবে প্রথম সারির সৈনিক। দেশের সমৃদ্ধ ভবিষ্যত গঠনে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানটি শুরু হয় অ্যাকাডেমিক শোভাযাত্রার মাধ্যমে। এরপর ধারাবহিকভাবে পবিত্র কুরআন, বাইবেল, গীতা ও ত্রিপিটক থেকে ধর্মীয় বাণী পাঠ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফনি, সিএসসি, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এতে সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ নটর ডেম-এর কিওঘ-হেসবার্গ প্রফেসর ড. আর. স্কট অ্যাপলবি।

ড. অ্যাপলবি বলেন, এনডিইউবি-র যাত্রা যদিও অল্পদিনের, তবুও চমকপ্রদ। মাত্র ১১ বছরে এটি একাডেমিক উৎকর্ষের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে, যেখানে সত্য, ন্যায় এবং শান্তির মূল্যবোধ লালিত হচ্চে। গ্রাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন,  গ্র্যাজুয়েট হওয়ার পর তোমরা এখন বিশ্বব্যাপী প্রভাব ফেলতে ও নেতৃত্ব দিতে সক্ষম। তোমরা এখানে দুরদৃষ্টি, সৎসাহস ও সততার সঙ্গে নেতৃত্ব দেওয়ার শিক্ষা পেয়েছো। বিশ^ তোমাদের জন্য অপেক্ষা করছে। কাজেই এনডিইউবি-র অ্যালামনাই হিসেবে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসো।

গ্র্যাজুয়েটদের উদ্দ্যেশ্যে ফাদার প্যাট্রিক বলেন, এখানে তোমাদের শিক্ষা শুধু একাডেমিক সাফল্যের বিষয়ে নয়; এটি নৈতিক চেতনা জাগ্রত করাও বিষয়। ডিগ্রি অর্জনের পর এখন তোমাদের দায়িত্ব নৈতিক চেতনার মাধ্যমে বিশে^ পরিবর্তন নিয়ে আসা। সত্য, ন্যায়, শ্রদ্ধাশীলতা ও মানবতার মূল্যবোধ ধারণ করে মানুষের সেবায় তোমরা নিজেদের উৎসর্গ করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই এবং এনডিইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি। 

অ্যাকাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গ্র্যাজুয়েটদের মধ্য থেকে দুইজনকে চ্যান্সেলর্স গোল্ড মেডের্ল এবং সাতজনকে ভাইস চ্যাসেন্সর্ল গোল্ড মেডেল প্রদান করা হয়। পাশাপাশি চারজনকে কুইনলিভান সিলভার মেডেল, তিনজনকে আর্চবিশপ টি. এ. গাঙ্গুলি সিলভার মেডেল, সাতজনকে ফাদার বেনজামিন কস্তা ব্রোঞ্জ মেডেল এবং দুইজনকে ফাদার পিশোতো ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক পরিমল চন্দ্র দত্তকে দেওয়া হয় ফাদার বাসিল অ্যান্থনী মেরী মরো গোল্ড মেডেল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এর ব্যান্ড-শো অনুষ্ঠিত হয়।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬