এনএসইউতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপন

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এনএসইউ তার গ্রন্থাগারের মাধ্যমে একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সহায়তা করে আসছে।

এই বছরের প্রতিপাদ্য, ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’, গবেষণা, সহযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে এনএসইউ নানা কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, চার স্কুলের ডিন, একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারা। ছাত্র, শিক্ষক এবং গ্রন্থাগার পেশাদারদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ উপলক্ষে এনএসইউ লাইব্রেরি গবেষণা সহায়তা কর্মশালা, অন-দ্য-স্পট লাইব্রেরি ব্যবহারকারী সেবা, শোভাযাত্রা, ফটো সেশন এবং বকেয়া বই ফেরত দেওয়ার জন্য জরিমানা মওকুফের মতো বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও, ক্যাম্পাসজুড়ে ব্যানার প্রদর্শন, সোশ্যাল মিডিয়া প্রচারণা এবং ‘আই লাভ এনএসইউ লাইব্রেরি’ ব্যাজ বিতরণের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রমকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়।

এনএসইউ লাইব্রেরি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে নিবেদিত। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9