অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ট্রাস্টিসহ ৯ জনের জামিন

৩০ জানুয়ারি ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
সিএমএম আদালত

সিএমএম আদালত © ফাইল ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত টাকা আত্মসাতের মামলায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ৫ ট্রাস্টিসহ ৯ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত -৪ এর বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আলহাজ মো. বোরহান উদ্দিন জানান, মামলাটি বিশেষ জজ আদালত-১ এ চার্জশুনানির জন্য ছিল।  নতুন কোর্টে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত মঞ্জুর করেন। আমরা চার্জশুনানি পেছানোর আবেদন করি। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১২ মে চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।

আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী, চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ার বেগম ও সৈয়দ এ কে কামরুজ্জামান।

এর আগে, গতবছরের ১২ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। 

মামলার এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন বা সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিমাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

প্রসঙ্গত, মামলাটি তদন্ত করে ওই বছরের ২০ অক্টোবর দুদকের ফরিদ আহমেদ পাটোয়ারী ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমি…
  • ০১ আগস্ট ২০২৬
এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ, অভিযুক্ত দুই বহ…
  • ০১ আগস্ট ২০২৬
বোন দিলেন লিভার, চিকিৎসকদের চেষ্টায় ‘হলুদ চোখ’ সাদা নিয়ে ঘর…
  • ০১ আগস্ট ২০২৬
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬