‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট’ প্রতিযোগিতায় রানার্সআপ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

২৮ জানুয়ারি ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভাইরনমেন্টাল মুট কোর্ট’ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভাইরনমেন্টাল মুট কোর্ট’ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২৯তম ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট’ প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় রাউন্ড ২০২৪-২৫-এ রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতাটি ২৩ থেকে ২৫ জানুয়ারি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের শীর্ষ তিনটি জাতীয় মুট প্রতিযোগিতার মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয় ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট’। এই ইভেন্টে এবারে মোট ৩৮টি দল অংশগ্রহণ করে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দলের সদস্য ছিলেন সাব্বির আহমেদ, আফরিন সুলতানা আনিকা ও পুষ্পিতা আক্তার। তাদের কোচ ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক শাহ মারুফ উদ্দিন আহমেদ। ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান দলটিকে তাদের অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা করেন।

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9