বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল © প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহিম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী ছিলেন।

রবিবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের ১৭ নম্বর রোডের বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মাহিমের দুলাভাই হাবিবুর রহমান বলেন, মাহিমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তার বাবা মাহবুব আলম চৌধুরী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি আরও বলেন, ‘গতরাতে (রবিবার) মাহিমের রুমমেটের মাধ্যমে জানতে পারি মাহিমের মৃত্যুর খবর। তবে কী কারণে মাহিম আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছু জানতে পারি নাই।’

এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, রাতে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মরদেহ ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, বসুন্ধরার ওই বাসায় কয়েকজন ছাত্র ভাড়া নিয়ে থাকতেন। অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, মাহিম কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন, কিন্তু কোনো কিছু বলতেন না।

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9