প্রকাশ্যে গুলি করে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা

২৪ জানুয়ারি ২০২৫, ১০:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
নিহত অর্ণব শীল

নিহত অর্ণব শীল © সংগৃহীত

খুলনায় প্রকাশ্যে গুলি করে অর্ণব শীল নামের (২৬) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর ব্যস্ততম কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।

অর্ণব খুলনা নগরীর বানরগাতি এলাকার বাসিন্দা চিত্তরঞ্জনশীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব শীল চা পান করছিলেন। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। গুলি তার গায়ে লাগার পর রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. এহসান হাবিব বলেন, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9