ইউআই র‌্যাংকিং: বিশ্বে ১৫৮তম ড্যাফোডিল ইউনিভার্সিটি

২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৯ AM
ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বিশ্বে ১৫৮তম স্থানে রয়েছে। ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং ২০১৮ অনুযায়ী বিশ্বের ৮১টি দেশের ৭১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ এই স্থান পেয়েছে।

নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ প্রতিবছর মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করে। মানদণ্ডগুলো হলো- অবকাঠামো (১৫ শতাংশ), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১ শতাংশ), আবর্জনা (১৮ শতাংশ), পানি (১০ শতাংশ), পরিবহন (১৮ শতাংশ) এবং শিক্ষা (১৮ শতাংশ)।

পরিবেশ উন্নয়নে ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার বিবেচনায় নিয়ে এ র‌্যাংকিং তৈরি করে ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া। এছাড়া অতি সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০১৯ এ সম্মানজনক স্থান অর্জন করে।

র‌্যাংকিং দেখতে ক্লিক করুন...

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬